বস্তু ও স্মৃতির হাত ধরে জীবনকথা, প্রকাশিত হতে চলেছে টিল্ডা সুইন্টনের প্রথম বই

আমুদরিয়া নিউজ: হলিউডের খ্যাতনামা অভিনেত্রী টিল্ডা সুইন্টন এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। ব্রিটিশ প্রকাশনা সংস্থা Canongate তাঁর প্রথম বই Material Evidence-এর বিশ্বব্যাপী প্রকাশনা অধিকার অর্জন করেছে। খবরটি ১ অক্টোবর প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়।

প্রচলিত আত্মজীবনীর ধাঁচে বইটি লেখা হচ্ছে না। শৈশব থেকে বর্তমান পর্যন্ত সময়ক্রম অনুসরণ করার বদলে বিভিন্ন বস্তু ও স্মৃতিকে কেন্দ্র করে নিজের জীবনের গল্প তুলে ধরবেন সুইন্টন। একটি পোশাক, চিঠি, কাঠের পা, সোয়েটশার্ট, সূচিকর্মের সুতো কিংবা একটি ছবির মতো জিনিসকে সূত্র ধরে এগোবে বইটির কাহিনি।

বইটিতে তাঁর পারিবারিক ইতিহাস, উত্তরাধিকার, স্কটিশ পরিচয়, যুদ্ধ ও তার প্রভাব, শোক, শিল্পীজীবন, সহযোগিতা এবং অভিনয় নিয়ে নানা অভিজ্ঞতার কথা উঠে আসবে। বইটি হার্ডব্যাক, ই-বুক ও অডিও সংস্করণে প্রকাশিত হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *