রিষড়ার ঈদ অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতির ছবি,

 

আমুদরিয়া নিউজ: হুগলি জেলার রিসরায় ঈদে নামাজ পাঠের মধ্য দিয়ে সম্পন্ন হল পবিত্র রমজান মাস। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও মসজিদে ইমাম সাহেবের পরিচালনায় এই বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। নামাজ শেষে ওয়েলিংটন গ্রাউন্ডে বিভিন্ন রাজনৈতিক নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। নতুন পোশাকে সজ্জিত হয়ে ছোট বড় সকলেই ভিড় জমান নামাজে।

রিষড়ার এই ঈদের অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও ধরা পরল এক অনন্য রাজনৈতিক সম্প্রীতির ছবি। এই পবিত্র লগ্নে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ, সিপিআইএম প্রার্থী নবনীতা চক্রবর্তী এবং কংগ্রেস নেতা সাব্বির আলী। নামাজের শেষে সংসদ কল্যাণূ বন্দ্যোপাধ্যায় সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির ছবি ফুটিয়ে তোলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *