বাংলাদেশের টাকা থেকে সরানো হচ্ছে মুজিবর রহমানের ছবি

আমুদরিয়া নিউজ : মুক্তিযুদ্ধের ইতিহাস কি পুরোপুরি মুছে দেওযার চেষ্টা চলছে! এমনই প্রশ্ন ক্রমশ জোরদার হচ্ছে বিশ্ব জুড়েই। এবার বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধু মজিবর রহমানের ছবি তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। নোটে শেখ মুজিবর রহমানের ছবি তুলে সেখানে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ছবি দেওয়া হবে।

বাংলাদেশে পালাবদলের পর থেকে সে দেশের নানা জায়গা থেকে বঙ্গবন্ধুর মূর্তি, ছবি সরানো হয়েছে। পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে ছবি। কিন্তু এভাবে কি বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে নিশ্চিহ্ন করতে দিতে পারবে বাংলাদেশের মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার, সেটাই আসল প্রশ্ন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *