বিসলেরি (Bisleri)-এর বিরুদ্ধে এফএসএসএআই (FSSAI)-এর আইনি পদক্ষেপ

আমুদরিয়া নিউজ : বিসলেরির জলের বোতলের জনপ্রিয়তা কেমন নিশ্চয়ই জানেন! আর পাঁচটা কোম্পানির জলের বোতলের সঙ্গে তুলনা করলে ক্রেতাদের একটা বড় অংশ বিসলেরির জন কিনতে চান। সেই বিসলেরির জলের একটি নমুনাকে অনিরাপদ বলে ঘোষণা করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)। ২২ নভেম্বর, ২০২৬ , রবিবার বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে এফ এস এস এ আই।
একাধিক সংবাদ সংস্থার খবর অনুসারে, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিসলেরির গোয়া কারখানা থেকে সংগৃহীত একটি নমুনায় ব্রোমেটের মাত্রা প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম পাওয়া গেছে (যা নির্ধারিত ১০ মাইক্রোগ্রাম সীমার বেশি)। পরবর্তী পুনঃপরীক্ষায় (referral testing), একটি ‘রেফারাল ফুড ল্যাবরেটরি’-তে পলি সাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতিও ধরা পড়েছে।
এই ব্যাপারে বিসলেরি কর্তৃপক্ষ জানিয়েছে যে, ওই ব্যাচের ছয়টি নমুনার মধ্যে পাঁচটিই সমস্ত মানদণ্ড পূরণ করেছে। এ ছাড়া, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জমা দেওয়া এফ এস এস এ আই-অনুমোদিত একটি আলাদা ল্যাবরেটরির পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই ছিল। কোম্পানিটি আরও জানিয়েছে যে, তারা এখনও কোনো আনুষ্ঠানিক আইনি নোটিশ পায়নি এবং তারা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *