আমুদরিয়া নিউজ: ‘জেন্ডার-অ্যাফার্মিং থেরাপি’ বা লিঙ্গ-নিশ্চিতকরণ চিকিৎসা গ্রহণের পর পরবর্তী জীবনে তা নিয়ে অনুশোচনা হওয়ার ঘটনা অত্যন্ত বিরল বলে উঠে এসেছে এক সাম্প্রতিক গবেষণায়। গবেষকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই চিকিৎসা নেওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ৫ শতাংশ মানুষ পরবর্তীতে নেতিবাচক অনুভূতি বা অনুশোচনার কথা জানিয়েছেন, যেখানে ৯৫ শতাংশ মানুষই তাঁদের সিদ্ধান্তে সন্তুষ্ট ও সুখী।
দীর্ঘ সময় ধরে বহু মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য সামনে আনা হয়েছে। চিকিৎসকদের মতে, সঠিক কাউন্সেলিং ও মানসিক মূল্যায়নের পর এই চিকিৎসা দেওয়া হয় বলেই সাফল্যের হার এত বেশি। এই গবেষণা জেন্ডার-অ্যাফার্মিং চিকিৎসা নিয়ে সমাজে প্রচলিত অনেক ভ্রান্ত ধারণা দূর করতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Total Views:
0