আমুদরিয়া নিউজ: ভারতের অসমের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রংগাজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
জানা গিয়েছে, বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই মিনিবাসটি। পথে একটি কনটেনারবাহী ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় দুমড়েমুচড়ে যায় মিনিবাসটি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
Total Views:
0