আমুদরিয়া নিউজ: অনলাইনে ভুয়ো পরিচয়ে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে যৌন শোষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে ব্রিটেনে ৩০ বছরের কারাদণ্ড হল এক ভারতীয় পড়ুয়ার। অভিযুক্ত ২৭ বছর বয়সি মুম্বইয়ের বাসিন্দা বিলাল কাজি। ১৩ নভেম্বর শুক্রবার চেস্টার ক্রাউন কোর্ট এই সাজা ঘোষণা করে।
তদন্তে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে ১৪ বছরের কিশোর পরিচয় দিয়ে অন্তত ৭০ জন নাবালিকার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন বিলাল। পরে ব্যক্তিগত ছবি ও ভিডিও আদায় করে সেগুলি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতেন। পুলিশের অনুমান, তাঁর শিকারের সংখ্যা ১৮০ পর্যন্ত হতে পারে। অভিযুক্তের ফোন থেকে শত শত আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে। জেল থেকে মুক্তির পর আরও আট বছর নজরদারির মধ্যে থাকতে হবে তাঁকে।
Total Views:
0