আমুদরিয়া নিউজ: মহাকাশের গভীর থেকে প্রতি ৭.৯ মিনিট অন্তর ভেসে আসছে রহস্যময় রেডিও সংকেত। দীর্ঘদিন ধরে এই সংকেতের উৎস খুঁজছিলেন বিজ্ঞানীরা। অবশেষে জানা গেল, পৃথিবী থেকে প্রায় ৫ হাজার আলোকবর্ষ দূরে থাকা এক জোড়া নক্ষত্র থেকে আসছে এই সংকেত। এই জোড়ার একটি মৃতপ্রায় হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন নক্ষত্র, অন্যটি অনেকটা সূর্যের মতো।
GPM J071507−114153 নামের এই নক্ষত্রজোড়ার রহস্য সামনে এনেছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বিজ্ঞানী দল। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘Nature Astronomy’ পত্রিকায়। গবেষকদের মতে, দুটি নক্ষত্র প্রায় ৩২ ঘণ্টায় একবার পরস্পরকে প্রদক্ষিণ করে। প্রায় ৬ ঘণ্টা ধরে সংকেত পাঠানোর পর ২৬ ঘণ্টা বন্ধ থাকে তা। Murchison Widefield Array ও MeerKAT রেডিও টেলিস্কোপের সাহায্যে এই সংকেত ধরা পড়ে। বিজ্ঞানীদের আশা, এই আবিষ্কারের ফলে মহাকাশের এমন রহস্যময় সংকেত এবং নক্ষত্রের জীবনচক্র সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে।