আমুদরিয়া নিউজ: বিদেশি পর্যটক, পড়ুয়া, রোগী ও ব্যবসায়ীদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভিসার মূল ক্যাটাগরির সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯ করেছে। পাশাপাশি উপক্যাটাগরির সংখ্যা ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের সংখ্যাও প্রায় ৬৫-৭০ শতাংশ কমানো হয়েছে।
নতুন ব্যবস্থায় বিজনেস, ডিপ্লোম্যাটিক, ওয়ার্ক, জার্নালিস্ট, মেডিক্যাল, অফিশিয়াল, স্টুডেন্ট, ভিজিটর ও মিসলেনিয়াস—এই ৯ ধরনের ভিসা থাকছে। ট্যুরিস্ট ভিসার নাম বদলে করা হয়েছে ভিজিটর ভিসা। বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ই-ভিসার সুবিধা পান।
Total Views:
0