আমুদরিয়া নিউজ: ছটপুজোর আগে বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বামফ্রন্ট ও তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল শাসনে বাংলার উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বিভাজনের রাজনীতি হয়েছে। ভাষার নামে সমাজে বিভেদ তৈরি এবং অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তুলে দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
Total Views:
0