আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার নিয়ে অভিযান চালাল কলকাতা পুরসভা। ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী শেড ভেঙে এবং লোহার গেট কেটে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পুরসভার এই অভিযান ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে বাড়ির আশপাশে সন্দেহজনক ব্যক্তিদের ঘোরাফেরা এবং নজরদারির অভিযোগ তুলেছেন অভিষেক।
Total Views:
0