আমুদরিয়া নিউজ: বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পরিকল্পিত প্রচার চালানোর অভিযোগ তুলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল ব্রিটেনের ৫০টি ভারতীয় প্রবাসী ও সামাজিক সংগঠন। লন্ডনে সাম্প্রতিক একাধিক বিক্ষোভ এবং তার আয়োজক সংগঠনগুলির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে তারা।
পাকিস্তানি ও বাংলাদেশি ইসলামপন্থী সংগঠন এবং খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বিক্ষোভকারীদের কোনও যোগ রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়েছে। চিঠিতে বিদেশি মদত, উস্কানিমূলক বক্তব্য ও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। তবে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সরকারের সমালোচনা করার গণতান্ত্রিক অধিকারকে সমর্থন করেছে সংগঠনগুলি।
Total Views:
0