আমুদরিয়া নিউজ: পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের সংঘাতের আবহে পারস্য উপসাগরে হামলার মুখে পড়ল দুবাইগামী তেলবাহী জাহাজ। মঙ্গলবার লাইবেরিয়ার পতাকাবাহী MT Fujairah Energy-তে অজ্ঞাতপরিচয় প্রজেক্টাইল আছড়ে পড়ে। ঘটনায় চারজন নাবিক আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজন ভারতীয়। জাহাজটিতে মোট ছ’জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে বাকি পাঁচজন নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আহত ভারতীয় নাবিকের চোট সামান্য। তাঁকে চিকিৎসার জন্য উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর জাহাজের বাকি নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে ভারত সরকার। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
Total Views:
0