আমুদরিয়া নিউজ: ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত জনপ্রিয় ‘জিএলপি-১’ শ্রেণির ওষুধগুলোর প্রস্তুতকারক সংস্থাগুলোকে কড়া সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, এই ওষুধগুলো সেবনের ফলে চোখের একটি বিরল রোগ হতে পারে, যা থেকে রোগী চিরতরে দৃষ্টিশক্তি হারাতে বা অন্ধ হয়ে যেতে পারেন।
‘এনএআইওএন’ নামক এই বিরল অবস্থায় অপটিক নার্ভে রক্ত প্রবাহ কমে যায়, যার ফলে হঠাৎ করেই দৃষ্টিশক্তি ঝাপসা বা নষ্ট হয়ে যেতে পারে। রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে ওষুধের প্যাকেটে এবং নির্দেশিকায় এই ঝুঁকির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার আদেশ দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ গ্রহণ না করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
Total Views:
0