আমুদরিয়া নিউজ: ফিলিপিন্সের কাছে আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির পথে এগোচ্ছে ভারত। সূত্রের খবর, এ নিয়ে নয়াদিল্লি ও ম্যানিলার মধ্যে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। নতুন চুক্তি হলে প্রায় ৭০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার আয় হতে পারে ভারতের।
দক্ষিণ চিন সাগরে চিনের সঙ্গে উত্তেজনার আবহে সামরিক শক্তি বাড়াতেই ভারতের কাছ থেকে আরও পাঁচটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে ফিলিপিন্স। ২০২২ সালে প্রথম ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল দেশটি। এবার নতুন চুক্তি হলে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে ভারতের অবস্থান আরও মজবুত হবে।
Total Views:
0