গোয়ায় ভোটার তালিকায় নাম ফেরানোর নির্দেশ

আমুদরিয়া নিউজ: গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া একটি পরিবারের পক্ষে রায় দিল বম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। উত্তর গোয়ার সান্টা ক্রুজের পরেশ বসন্ত সালগাঁওকর-সহ তাঁর পরিবারের ছয় সদস্যের নাম ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১০ দিনের মধ্যে নাম পুনর্বহাল করতে হবে নির্বাচন কমিশনকে। ঠিকানা পরিবর্তনের জন্য নিয়ম মেনে ফর্ম ৮ জমা দেওয়ার পরেও তাঁদের নাম বাদ পড়েছিল। কমিশনের স্থগিতাদেশের আবেদনও খারিজ করেছে আদালত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *