কলকাতা পুরভোটে হাইকোর্টের স্থগিতাদেশ

আমুদরিয়া নিউজ: কলকাতা পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানায়, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া নিয়ে এই মামলা দায়ের হয়েছিল। ফলে কলকাতা পুরভোটের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা বাড়ল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *