আমুদরিয়া নিউজ: রাজ্যের একাধিক বি এড কলেজের অ্যাফিলিয়েশন নবীকরণ বাতিল করল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি (BSAEU)। নির্ধারিত সরকারি ও প্রশাসনিক মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, চিহ্নিত কলেজগুলি ২০২৬-২০২৮ সেশনে নতুন ছাত্রছাত্রী ভর্তি নিতে পারবে না। তবে পরিকাঠামো ও শিক্ষক সংক্রান্ত ঘাটতি মেটালে ২০২৭-২০২৯ সেশনে ভর্তির সুযোগ মিলতে পারে।
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষার গুণমান বজায় রাখতেই বি এড, আইটিআই, পলিটেকনিক ও ফার্মা কলেজগুলিতে যৌথভাবে পরিদর্শন অভিযান চালানো হয়েছে।
Total Views:
0