আমুদরিয়া নিউজ: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে নাম বাদ পড়লেও নতুন করে নাম তোলার সুযোগ পাবেন ভোটাররা। ৩ নভেম্বর রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, আগে ভোটার তালিকায় নাম থাকলেও ফর্ম ৬ জমা দিয়ে চূড়ান্ত তালিকায় নাম তোলার আবেদন করা যাবে। শুধুমাত্র এই কারণে আবেদনকারীকে মিথ্যা ঘোষণার দায়ে অভিযুক্ত করা যাবে না। তবে অন্য কোনও কেন্দ্রের ভোটার হিসেবে তাঁর নাম থাকা চলবে না।
ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR –এ যাদের নাম বাদ পড়েছে তাঁদের জন্য ফ্রর্ম-৬ এর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট
Total Views:
0