রাজস্থানে রেললাইনের পাশে বিস্ফোরণের আশঙ্কা, বাতিল একাধিক ট্রেন

আমুদরিয়া নিউজ: রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনের পাশে সন্দেহজনক বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার রাতে অনুপগড়-সুরতগড় রেলপথের ৫০ জিবি গ্রামের কাছে দু’টি কংক্রিটের স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। নাশকতার আশঙ্কায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে। তবে বিস্ফোরণেই স্লিপার ভেঙেছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বুধবার একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *