আমুদরিয়া নিউজ: টাটা গোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘাত প্রকাশ্যে না এনে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার মুম্বইয়ে এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি জানান, এই মুহূর্তে কেন্দ্রের হস্তক্ষেপের প্রয়োজন নেই। টাটা সন্সের ভবিষ্যৎ ও শেয়ার বাজারে নথিভুক্তি নিয়ে টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা এবং পরিচালন পর্ষদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। আগামী ২৬ নভেম্বর পরিচালন পর্ষদের বৈঠকে এই বিবাদ নিয়ে ফের আলোচনা হতে পারে।
Total Views:
0