আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র পাটনিটপে চারটি হোটেলের জমি ও ভবন অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত সম্পত্তির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৬৬ লক্ষ টাকা। অভিযোগ, আবাসিক ভবনকে বাণিজ্যিক হোটেল হিসেবে ব্যবহার, অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ এবং বনভূমি ও কৃষিজমির মতো নিষিদ্ধ এলাকায় বাণিজ্যিক কার্যকলাপ চালানো হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০২৫ সালে একই মামলায় প্রায় ৩০ কোটি ৭২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। নতুন করে ১০ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ায় এই মামলায় মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৩৮ লক্ষ টাকা। গোটা ঘটনায় তদন্ত এখনও জারি রয়েছে।
Total Views:
0