আমুদরিয়া নিউজ: কলকাতার মহাকরণের পিছনে লায়ন্স রেঞ্জ এলাকায় একটি বহুতল অফিস ভবনে রবিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর সাড়ে ৩টে নাগাদ ভবনটির চারতলায় আগুন লাগে। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ নথিপত্র, কম্পিউটার ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। সকালেও ভবনের বিভিন্ন জায়গায় ছোট ছোট আগুনের উৎস দেখা যায়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।
Total Views:
0