আমুদরিয়া নিউজ: দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে বিপুল জনসমাগম দেখাতে কংগ্রেস এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করেছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। রবিবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি কংগ্রেসকে কটাক্ষ করেন। বিজেপির সাংসদ সম্বিত পাত্রেরও দাবি, সমাবেশস্থলের প্রায় ৪০ শতাংশ জায়গা ফাঁকা ছিল।
অন্যদিকে, বিজেপির অভিযোগ খারিজ করে ড্রোনে তোলা ছবি ও ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। দলের দাবি, সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
Total Views:
0