জার্মানিতে মূল্যবৃদ্ধি বিরোধী আন্দোলন সহিংস, দোকানপাট লুটপাট

আমুদরিয়া নিউজ: জার্মানিতে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ এবার সহিংস রূপ ধারণ করেছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন আচমকাই উগ্র রূপ নেয়। দেশের বিভিন্ন প্রান্তে উন্মত্ত জনতা বেশ কিছু শপিং মল এবং দোকানে ভাঙচুর চালিয়ে ব্যাপক লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করতে হয়।

অর্থনীতিবিদদের মতে, এই জনরোষ সরকারের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। জনগণের এই তীব্র ক্ষোভ কমানোর জন্য সরকার অবিলম্বে কোনো বড়সড় অর্থনৈতিক প্যাকেজ বা ভর্তুকির ঘোষণা করে কিনা, এখন সেটাই দেখার। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার আপিল জানানো হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না, যা চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *