আমুদরিয়া নিউজ: রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদহ ডিভিশনে শনিবার ও রবিবার মিলিয়ে মোট ২৭টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ অক্টোবর শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১ নভেম্বর রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনে ডাউন লাইন ও ওভারহেড তারের কাজের জন্য ৭ ঘণ্টার ব্লক নেওয়া হবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ১ নভেম্বর ৫৩১৭১ আপ শিয়ালদহ-লালগোলা ট্রেনটি লালগোলার পরিবর্তে কাঁচড়াপাড়া পর্যন্ত চলবে।
Total Views:
0