সৌরভ দাসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, নোটিস মাদ্রাজ হাইকোর্টের

আমুদরিয়া নিউজ: সিজেপি নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। দেশের বিচারব্যবস্থা ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাঁর পরিচয় ও পারিবারিক পটভূমি তদন্তের আর্জি জানানো হয়েছে। পাশাপাশি তাঁর আধার ও পাসপোর্ট বাতিল এবং সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধেরও আবেদন করা হয়েছে। শুক্রবার বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী ও জি অরুণ মুরুগানের বেঞ্চ সৌরভ দাস, কেন্দ্রীয় সরকার-সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস পাঠিয়েছে। ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *