আমুদরিয়া নিউজ: ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’কে (NavIC) শক্তিশালী করতে শুক্রবার সফলভাবে NVS-03 উপগ্রহ উৎক্ষেপণ করল ইসরো। GSLV-F18 রকেটের মাধ্যমে শ্রীহরিকোটা থেকে উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছয়। এর ফলে চারটি উপগ্রহ নিয়ে নাভিক ব্যবস্থা ন্যূনতম কার্যকর অবস্থায় ফিরল। নতুন উপগ্রহের সাহায্যে ট্রেন, গাড়ি ও জাহাজের অবস্থান রিয়েল টাইমে জানা যাবে। পাশাপাশি, ‘এক দেশ, এক সময়’ প্রকল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ব্যবস্থা।
Total Views:
0