রায়গঞ্জে এইমস গড়ার প্রস্তাব, ১৮০ একর জমি চিহ্নিত রাজ্যের

আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গে এইমস গড়ে তুলতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি পাঠাল রাজ্য সরকার। রায়গঞ্জের দিকনগরে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করা হয়েছে বলে চিঠিতে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। প্রস্তাবটি দ্রুত বিবেচনার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে রাজ্য।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রায়গঞ্জের সভা থেকে এইমস তৈরির কথা ঘোষণা করেন। রাজ্য সরকারের দাবি, এই প্রতিষ্ঠান গড়ে উঠলে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বিহার ও উত্তর-পূর্ব ভারতের মানুষও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। পাশাপাশি, জলপাইগুড়িতে পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *