পাঁশকুড়া ও চন্দ্রকোনায় খ্রিস্টান পরিবারের উপর হামলার অভিযোগ

আমুদরিয়া নিউজ: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় খ্রিস্টান পরিবারের উপর হামলা ও ধর্মান্তরের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যদের বিরুদ্ধে। পাঁশকুড়ার এক পরিবারের দাবি, প্রার্থনার সময় ৩০ জনেরও বেশি ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে মারধর করেন এবং খ্রিস্টধর্ম ছাড়ার জন্য চাপ দেন। বিদ্যুৎ, জল ও সরকারি পরিষেবা বন্ধের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

চন্দ্রকোনায় এক মহিলাকে মারধর, শ্লীলতাহানি ও জোর করে ধর্মীয় আচার পালনে বাধ্য করার অভিযোগ উঠেছে। পাঁশকুড়ার ঘটনায় এখনও এফআইআর দায়ের হয়নি। চন্দ্রকোনার ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ অস্বীকার করে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা ধর্মান্তর রোখার অভিযানের কথা স্বীকার করেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *