ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তায় যৌথ মিশনে কোয়াডের চার দেশ

আমুদরিয়া নিউজ: ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা বাড়াতে ১৩ দিনের যৌথ মিশন সম্পন্ন করেছে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ২০২৬ সালের ‘কোয়াড-অ্যাট-সি শিপ অবজারভার মিশন’-এর অংশ হিসেবে চার দেশের কর্মকর্তারা এতে অংশ নেন।

গত ২৫ সেপ্টেম্বর ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ চেন্নাই থেকে যাত্রা শুরু করে। ৭ অক্টোবর জাহাজটি পশ্চিম অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টলে পৌঁছায়।

যাত্রাপথে কর্মকর্তারা সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার, দূষণ মোকাবিলা, সামুদ্রিক আইন প্রয়োগ এবং জাহাজে তল্লাশির প্রশিক্ষণ নেন। এই মিশনের লক্ষ্য ছিল চার দেশের মধ্যে সমন্বয়, পারস্পরিক আস্থা ও যৌথভাবে কাজ করার সক্ষমতা বাড়ানো।

অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কমান্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টনার বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক জরুরি।

ভারতীয় কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের সহযোগিতা বাড়ানোর ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় চার দেশের যৌথ প্রস্তুতি আরও জোরদার হল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *