বিচ্ছেদের পরও সুজানের পাশে হৃতিক, আবেগঘন বার্তা

আমুদরিয়া নিউজ: সাবেক স্ত্রী সুজান খানের জন্মদিনে দেরিতে হলেও আবেগঘন শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। ইনস্টাগ্রামে সুজানের প্রশংসা করে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। দুই সন্তান রে ও রিদজের মা হিসেবে সুজানের ইতিবাচক মানসিকতারও প্রশংসা করেন হৃতিক। তাঁর বার্তায় আপ্লুত সুজানও ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ১৪ বছরের দাম্পত্যের পর ২০১৪ সালে বিচ্ছেদ হয় হৃতিক ও সুজানের। তবে সন্তানদের জন্য তাঁদের মধ্যে এখনও সুসম্পর্ক বজায় রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *