আমুদরিয়া নিউজ: সরকার পরিবর্তনের দাবিতে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে সরকারি চাকরি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করেছে।
তবে শুধু রাজনৈতিক মতাদর্শ, এফআইআর দায়ের বা তদন্ত চলার কারণে কোনও প্রার্থীকে চাকরির অযোগ্য করা যাবে না। অভিযোগের ধরন, প্রার্থীর ভূমিকা ও চরিত্র যাচাইয়ের নির্ধারিত মানদণ্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে।
নতুন নিয়মে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সহিংস কর্মকাণ্ডে প্রার্থীর সম্পৃক্ততা যাচাইয়ে গুরুত্ব দেবে রাজ্য সরকার।
Total Views:
0