অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মীদের তিন পুরনো দাবি

আমুদরিয়া নিউজ: অষ্টম বেতন কমিশনকে ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রায় দু’দশক আগে কর্মচারী সংগঠনগুলির তোলা তিনটি দাবি ফের কমিশনের কাছে পেশ করা হয়েছে।

দাবিগুলির মধ্যে রয়েছে, বছরে দু’বারের বদলে তিন মাস অন্তর ডিএ সংশোধন, মূল বেতনের সঙ্গে ডিএ যুক্ত করা এবং মহার্ঘ ভাতাকে আয়করের আওতার বাইরে রাখা।

কর্মচারী সংগঠনগুলির দাবি, ষষ্ঠ বেতন কমিশনে এই প্রস্তাবগুলি গুরুত্ব পেলেও অনুমোদন মেলেনি। সপ্তম বেতন কমিশনেও তা কার্যকর হয়নি। এবার অষ্টম বেতন কমিশনের কাছে ফের দাবিগুলি তুলে ধরে আশায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

এদিকে, সপ্তম বেতন কমিশনের আওতায় আরও এক দফা ডিএ বৃদ্ধির ঘোষণা নিয়েও জল্পনা চলছে। তবে এ বিষয়ে সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *