ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে একাধিক রাজ্যে দুর্যোগের আশঙ্কা

আমুদরিয়া নিউজ: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ওড়িশা ও তেলঙ্গানায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে বলে খবর। গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। কিছু ট্রেন ও বিমান পরিষেবাতেও প্রভাব পড়েছে।

আগামী ২৯ ও ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *