আমুদরিয়া নিউজ: এসআইআরের বিরোধিতায় আন্দোলনে অংশ নেওয়ার পর অভিনেতা ইমরান খানকে ‘দেশ ছাড়ো’ নোটিস দিয়েছিল এফআরআরও। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। মামলার পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর পর্যন্ত মুলতুবি রেখেছে আদালত। তত দিন নোটিস স্থগিত থাকবে এবং তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না বলে আদালতে মৌখিক আশ্বাস দিয়েছে সরকার পক্ষ। ফলে আপাতত ভারতে থাকতে পারবেন অভিনেতা।
Total Views:
0