আমুদরিয়া নিউজ: এফবিআই-এর প্রাক্তন ডিরেক্টর জেমস কোমির মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে আমেরিকার একটি ফেডারেল আদালত অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে। বিচারক স্পষ্ট জানিয়েছেন যে, ট্রাম্প প্রশাসনের আমলে জেমস কোমির মেয়ে মলি কোমিকে মার্কিন বিচার বিভাগ থেকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং রাজনৈতিক প্রতিহিংসাবশত বরখাস্ত করা হয়েছিল।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের সাথে জেমস কোমির দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুতার জেরেই তার মেয়ের কর্মজীবনে আঘাত আনা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আদালতের এই রায় ট্রাম্পের প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটি বড় আইনি চপেটাঘাত বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আদালত মলি কোমিকে সসম্মানে তার পদে পুনর্বহাল করার এবং বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
Total Views:
0