আমুদরিয়া নিউজ: একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদকে তীব্র ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে আমেরিকার কালো অধ্যায় ‘৯/১১’-এর জঙ্গি হামলাকে টেনে এনে ব্যাপক সমালোচনার মুখে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের প্রগতিশীল মুসলিম নেতা এল-সায়েদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে ট্রাম্প বলেন, এই ধরনের নেতাদের নীতি আমেরিকাকে আবারও ৯/১১-এর মতো পরিস্থিতির দিকে ঠেলে দেবে।
ট্রাম্পের এই মন্তব্যকে অত্যন্ত ‘বিদ্বেষমূলক’ এবং ‘ইসলামোফোবিক’ বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটরা। এমনকি খোদ রিপাবলিকান শিবিরের একাংশও মনে করছে, রাজনৈতিক ফায়দা তুলতে আমেরিকার ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডিকে ব্যবহার করা ট্রাম্পের চরম অনুচিত ও অসংবেদনশীল কাজ হয়েছে।
Total Views:
0