আমুদরিয়া নিউজ: একটি টিভি টক-শোতে চীনের ঐতিহাসিক ও মহান নেতা মাও জেদং-এর ছবি নিয়ে মিম রসিকতা করার খেসারত দিতে হচ্ছে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপেকে। চীনের সাধারণ মানুষ ও ফুটবল ভক্তরা এমবাপের এই আচরণকে তাদের জাতীয় আবেগের ওপর চরম আঘাত হিসেবে দেখছেন। এই তীব্র জনরোষের জেরে চীনের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ডংপেং এবং মেংনিউ এমবাপের সাথে তাদের কোটি কোটি টাকার স্পনসরশিপ চুক্তি অবিলম্বে বাতিল করার ঘোষণা দিয়েছে।
চীনা সংস্থাগুলির স্পষ্ট বক্তব্য, জাতীয় মর্যাদা এবং গ্রাহকদের আবেগের সাথে কোনো আপস করা হবে না। রিয়াল মাদ্রিদের এই তারকার চিনে বিশাল ফ্যান বেস রয়েছে, তবে এই সাম্প্রতিক ঝড়ে চিনের বাজারে তার বাণিজ্যিক ব্র্যান্ড ভ্যালু সম্পূর্ণ ধূলিসাৎ হওয়ার মুখে।
Total Views:
0