নর্থ ব্লকের ছাদে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল দমকল

আমুদরিয়া নিউজ: নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ভবন নর্থ ব্লকের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে সোমবার (২৬ অক্টোবর)। খবর পেয়ে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

দমকল সূত্রে খবর, সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ছাদে এসির ঝালাইয়ের কাজ চলাকালীন শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *