ব্রিটেনের নতুন এআই বায়োসিকিউরিটি ল্যাব

আমুদরিয়া নিউজ: ভবিষ্যতের জৈবিক মহামারী এবং ভাইরাসের আক্রমণ রুখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল ব্রিটেন সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত বিশ্বের প্রথম ‘বায়োসিকিউরিটি ল্যাব’ স্থাপনের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা করেছে যুক্তরাজ্য। এই অত্যাধুনিক ল্যাবরেটরিতে এআই প্রযুক্তির সাহায্যে মারণ ভাইরাস ও ব্যাকটেরিয়ার ডিএনএ কোড দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হবে, যা অত্যন্ত কম সময়ে নতুন প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরিতে সাহায্য করবে।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, এআই-এর এই ব্যবহার মানবজাতিকে যেকোনো আসন্ন বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট বা ল্যাব থেকে ছড়ানো জৈবিক যুদ্ধর ঝুঁকি থেকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *