আমুদরিয়া নিউজ: অ্যাডলফ হিটলারের স্মৃতিবিজড়িত জার্মানির পার্বত্য অঞ্চলের বিখ্যাত রিট্রিট ‘ঈগলস নেস্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক এই স্থানে আগুন লাগানোর অভিযোগে পুলিশ ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আল্পস পর্বতের চূড়ায় অবস্থিত এই ঐতিহাসিক বাংলোটি দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন। অগ্নিকাণ্ডের ফলে ভবনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ প্রাথমিকভাবে একে নাশকতামূলক কাজ বলে মনে করছে এবং ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ঐতিহাসিক স্মারকটির সুরক্ষায় কেন গাফিলতি ছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Total Views:
0