আমুদরিয়া নিউজ: মাওবাদী দমন অভিযানে বাঁ-পা হারিয়েও দমে যাননি সিআরপিএফের প্রাক্তন কোবরা কমান্ডো তোমান কুমার তারাম। নাগোয়ায় প্যারা তিরন্দাজির মিক্সড টিম ইভেন্টে শীতল দেবীর সঙ্গে জুটি বেঁধে সোনার পদক জিতেছেন তিনি। যোগ্যতাপর্বে ১৪০২ পয়েন্ট তুলে বিশ্বরেকর্ডও গড়েন তাঁরা। ফাইনালে ইন্দোনেশিয়াকে ১৫১-১৪৮ পয়েন্টে হারান ভারতীয় জুটি।
২০২২ সালে ঝাড়খণ্ডের লোহারদাগায় আইইডি বিস্ফোরণে বাঁ-পা হারান তোমান। পরে হায়দরাবাদে কৃত্রিম পা লাগিয়ে তিরন্দাজির প্রশিক্ষণ শুরু করেন। ২০২৫ সালে প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন তিনি। নিজের এই সাফল্য শহিদ সহকর্মী রাজেশ কুমার ও সিআরপিএফের অন্য সহকর্মীদের উৎসর্গ করেছেন তোমান।
Total Views:
0