আমুদরিয়া নিউজ: পূর্ব আফ্রিকায় নতুন করে ইবোলা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাইজেরিয়া এবং কেনিয়ার দুই সম্ভাব্য ইবোলা আক্রান্ত রোগী উগান্ডার এনতেব আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটের সময় একে অপরের সংস্পর্শে এসেছিলেন বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য আধিকারিকরা। সরকারি স্তরে কন্ট্যাক্ট ট্রেসিং বা সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজার কাজ শুরু হয়েছে।
বিমানবন্দরটিকে অত্যন্ত সংবেদনশীল জোন হিসেবে চিহ্নিত করে কড়া স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে এই মারাত্মক ছোঁয়াচে রোগটি আফ্রিকার অন্যান্য দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে।
Total Views:
0