আমুদরিয়া নিউজ: “আমি বোধহয় মারা যাচ্ছি”—এমন তীব্র আতঙ্ক হঠাৎ গ্রাস করেছিল এক রোগীকে, যা পরে জানা যায় আসলে কোনো শারীরিক রোগ নয়, বরং তীব্র ‘হেলথ অ্যাংজাইটি’ বা স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত উদ্বেগ। সাধারণ একটু বুক ধড়ফড় করা বা মাথা ঘোরাকে অনেকেই মারাত্মক রোগ ভেবে বসেন। ইন্টারনেটে রোগের লক্ষণ খুঁজে নিজের মনেই ক্যানসার বা হার্ট অ্যাটাকের ভয় তৈরি করা এর অন্যতম লক্ষণ।
চিকিৎসকেরা বলছেন, এই মানসিক সমস্যাটি মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত করে তোলে। অতিরিক্ত ডাক্তার বদলানো বা বারবার পরীক্ষার প্রবণতা থাকলে কাউন্সেলিং ও থেরাপির মাধ্যমে এই মানসিক আতঙ্ক থেকে মুক্তি পাওয়া সম্ভব।
Total Views:
0