আমুদরিয়া নিউজ: হুগলির ভদ্রেশ্বরে গঙ্গা নদী থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে কাদায় আটকে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। মৃতের নাম গৌরী সাহানি (৬২)। বুধবার রাতে শ্রীমানী ঘাটে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়া দশমীর রাতে প্রতিমার কাঠামো তুলতে নদীতে নেমেছিলেন গৌরী। সেই সময় নরম কাদায় তাঁর শরীরের বেশ কিছুটা অংশ আটকে যায় এবং নাক-মুখে পলিমাটি ঢুকে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
Total Views:
0