আমুদরিয়া নিউজ: আগামী বছর ইসরাইলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্বালনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই অনুষ্ঠানে বিমান দুর্ঘটনা এড়ানো ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
নেতানিয়াহু সমাজমাধ্যমে এই আমন্ত্রণের কথা জানালেও মোদি তা গ্রহণ করেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
দুই নেতার ফোনালাপে ভারত-ইসরাইল দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মোদি জানিয়েছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক মজবুত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।
Total Views:
0