টাইগার শ্রফের গাড়িতে হামলা, ‘ডেড লেটার বক্স’ পদ্ধতিতে অস্ত্র সরবরাহ

আমুদরিয়া নিউজ: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় নিখুঁত পরিকল্পনার তথ্য উঠে এসেছে মুম্বাই পুলিশের তদন্তে। এ ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের দাবি, হামলায় ব্যবহারের জন্য অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ সংগ্রহ করেছিলেন দুই অভিযুক্ত। পরে ‘ডেড লেটার বক্স’ পদ্ধতিতে অস্ত্র পৌঁছে দেওয়া হয় হামলাকারীদের কাছে। অস্ত্র সরবরাহ ও যোগাযোগের জন্য এনক্রিপ্টেড চ্যাট ব্যবহার করা হয়েছিল। এই কাজে দুই নারীকে ব্যবহার করা হয় বলেও তদন্তে উঠে এসেছে। অস্ত্র পরিবহণের জন্য অভিযুক্তকে ৭০-৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে পুলিশের দাবি।

উল্লেখ্য, ১৮ অক্টোবর ফুটবল খেলে ফেরার সময় পুষ্প নার্সি পার্কের কাছে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর মোটরসাইকেলে চেপে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *