আমুদরিয়া নিউজ: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের আয়োজন করা হচ্ছে। এরপর আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি জানিয়েছেন, প্রতীকী সংসদ অধিবেশনের মাধ্যমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া তুলে ধরার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
গত ৯ অক্টোবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং ২০২৩ সালের নির্বাচন কমিশন সংক্রান্ত আইন বাতিলের দাবি জানিয়েছিলেন বিরোধীরা। তবে পরবর্তী আন্দোলনের কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।
Total Views:
0