আমুদরিয়া নিউজ: অনেকেরই হাত, পা বা উরুর ত্বকে ছোট ছোট কালো বা লাল বিন্দুর মতো দাগ দেখা যায়, যা দেখতে ঠিক স্ট্রবেরির খোসার মতো লাগে এবং একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘স্ট্রবেরি স্কিন’ বা কেরাটোসিস পিল্যারিস বলা হয়। সাধারণত ত্বকের লোমকূপের গোড়ায় অতিরিক্ত তেল, মরা চামড়া, ধুলোবালি এবং কেরাটিন নামক প্রোটিন জমে গিয়ে এই ব্ল্যাকহেডসের মতো খসখসে অবস্থার সৃষ্টি করে। নোংরা বা পুরনো ব্লেড দিয়ে শেভ করা এবং ত্বকে পর্যাপ্ত আর্দ্রতার অভাব এই সমস্যার অন্যতম প্রধান কারণ।
এটি দূর করতে নিয়মিত ত্বককে মৃদু স্ক্রাবার দিয়ে এক্সফোলিয়েট বা স্ক্রাবিং করা উচিত, যাতে মরা চামড়া উঠে যায়। এছাড়া স্যালিসিলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড যুক্ত লোশন ব্যবহার করলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
Total Views:
0